সিলেটে ইয়াবা ও মদসহ দুজনকে গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩০:৫১,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪১ বার পঠিতসিলেটের জৈন্তাপুর থেকে ১৮৫ পিস ইয়াবা ও মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৯ নভেম্বর) দুপুর ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুর ১২টার দিকে জৈন্তাপুরের দরবস্ত বাজারে একটি ওয়ার্কশপ থেকে ১৮৫ পিস ইয়াবা ও একটি অটোরিকশাসহ মো. মনির আহমদকে গ্রেপ্তার করা হয়।
তিনি সিলেটের জৈন্তাপুরের ভিতরিখেল গ্রামের প্রয়াত আনিছুল হকের ছেলে।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুরের লালাখালের কালিঞ্জী বাড়ি সংলগ্ন এলাকা থেকে ২০ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আপন ব্যানার্জী সিলেটের জৈন্তাপুরের লালাখাল চা বাগান এলাকার প্রয়াত সোনাতন ব্যানার্জীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান।









