দশঘর ইউনিয়ন খেলাফত মজলিসের নেতা মাওলানা মুতিউর রহমানের ইন্তেকাল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৩৯,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৯১ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ, উপজেলার দশঘর ইউনিয়নের পৃর্ব দশঘর (শমমোর্দান) গ্রামের মাওলানা মুফতি মুতিউর রহমান ইন্তেকাল করেছেন।
তিনি নিজ বাড়ীতে রবিবার দুপুরে (১০ নভেম্বর) ১২ ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মিরেরচর জামে মসজিদের ইমাম ছিলেন,
তিনি ২০০৪সালে ছাত্র মজলিসের গোলাপগঞ্জ দক্ষিণ এর সেক্রেটারীর দ্ধায়ীত্ব পালন করেন,এরপর থেকে খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার একজন নিবেদিত কর্মী ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি পিতা মাতা ও স্ত্রী রেখে গেছেন।
রবিবার (১০ নভেম্বর) বাদ এশা শমেমর্দান মাদরাসা মসজিদের প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্টিত হয়।
শেষে পারিবারিক কবরস্থানে দাফনকরা হয়।
উল্লেখযোগ্য যে, তিনি হঠাৎ হার্টএট্যাকের মৃত্যু বরণ করেন।
জানাযায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও
বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান
সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মহসিন আহমেদ, প্রচারসম্পাদক আনহার বিন সাইদ, দশঘর ইউনিয়ন সভাপতি মাওলানা লোকমান আলী,দৌলতপুর ইউনিয়ন সভাপতি মাওলানা এবাদুর রহমান,মোঃআব্দুস শহিদ,শাহিদুর রহমান, জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম, কাশিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা খবির উদ্দীন,শমেমর্দান মাদ্রাসারমুহতামিম মাওলানা ফয়েজ আহমেদ,ফযিলাতুন নেছা ফাযিল মাদ্রাসার ভারপাপ্ত প্রিন্সিপাল মাওলানা ওয়ারিছ উদ্দীন প্রমুখ।









