ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ


আপডেট: ১:৪৩:৩১, ৩১ আগস্ট ২০২৬, সোম বার
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

 

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।

৩১ আগস্ট মধ্যরাতে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে এসএমসিসিআই কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অগ্নিকাণ্ড শুধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ নয়; এটি নগরীর সামগ্রিক ব্যবসা-বাণিজ্য, সম্পদ ও জননিরাপত্তার জন্যও একটি গুরুতর সতর্কবার্তা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে চেম্বারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসএমসিসিআই মনে করে, সিলেট নগরীর সকল মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ, জরুরি বহির্গমন পথ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, বৈদ্যুতিক লোড ব্যবস্থাপনা এবং জরুরি দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা যথাযথভাবে কার্যকর রয়েছে কি না, তা নিয়মিত পরিদর্শন ও তদারকির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

চেম্বার কর্তৃপক্ষ আরও জানায়, অগ্নিকাণ্ড প্রতিরোধে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়; বরং দুর্ঘটনার পূর্বেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ কর্তৃপক্ষ, মার্কেট মালিক সমিতি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে নিয়মিত ও কার্যকর অগ্নিনিরাপত্তা পরিদর্শন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদিত বৈদ্যুতিক ব্যবস্থা নিশ্চিত করা, বৈদ্যুতিক তার ও সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা, পর্যাপ্ত ও কার্যকর অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, জরুরি বহির্গমন পথ সবসময় উন্মুক্ত রাখা এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে কর্মচারী ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও গুরুত্বারোপ করেছে এসএমসিসিআই।

বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)
সিলেট

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?


আপডেট: ৮:১৬:১৭, ৩০ আগস্ট ২০২৬, রবি বার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?

 

সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?

ইন্টেরিম গভর্নমেন্ট যদি একদিন বা সাত দিনে পারে (ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণ) তাহলে আমাদের সরকারের ৬ মাস অতিবাহিত হচ্ছে-এই প্রক্রিয়া সহজীকরণ করতে আর কতদিন লাগবে?’-জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়ে ৭১ বিধিতে দেয়া নোটিশে তিনি জানতে চান, সরকার এ উদ্যোগ বাস্তবায়নে আর কত সময় নেবে? জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, জনগণের স্বার্থে বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে আইন ও বিধি অনুসরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এসময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় মন্ত্রী, ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে? জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিন রোববার জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব ও সম্পূরক প্রশ্নে এসব আলোচনা হয়।

নোটিশের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান বলেন, দেশের উন্নয়নকাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা, জেলা-উপজেলা এবং অন্যান্য ক্রয়কারী কার্যালয় থেকে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ক্রয়কার্যে মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমটি সীমিত দরপত্র পদ্ধতি বা এলটিএম, যার নির্দিষ্ট প্রাক্কলিত মূল্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয়টি উন্মুক্ত দরপত্র পদ্ধতি বা ওটিএম, যা যেকোনও পরিমাণ মূল্যের জন্য প্রযোজ্য। মন্ত্রী বলেন, সর্বক্ষেত্রে পিপিআর’র আইন ও বিধি সরকার সঠিকভাবে পালন করে থাকে। পাবলিক প্রকিউরমেন্টের আইন ও বিধি পরিকল্পনা মন্ত্রণালয় প্রণয়ন করে জানিয়ে তিনি বলেন, বর্তমানে সেই অনুযায়ী দরপত্র আহ্বানসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় সে বিষয়ে সম্পূর্ণ সজাগ এবং জনগণের স্বার্থে আমরা এই বিষয়টি বিবেচনায় রেখেছি। যথাসময়ে প্রয়োজনে সেটা আমরা অনুমোদন করব।

এরপর সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, গত ১৭ থেকে ২০ বছরে অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে পড়েছেন। তাদের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, বিগত সরকার তাদের এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সাধারণ কাউকে সেখানে অংশগ্রহণ করতে দেয়নি। সে অংশগ্রহণ প্রক্রিয়া তারা গলা চিপে ধরে তাদেরকে সেখান থেকে বের করে এনেছে। সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট যদি এটাকে একদিন বা সাত দিনে পারে, তাহলে আমাদের বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হচ্ছে। এই প্রক্রিয়া সহজীকরণ করা উচিত বলে আমি মনে করি। তিনি বলেন, এতে শিক্ষিত বেকার যুবকসহ দেশের সাধারণ মানুষ টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

চাকরির বয়স পেরিয়ে যাওয়া ব্যক্তিরাও এ প্রক্রিয়ার মাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট যদি এটাকে একদিন বা সাত দিনে পারে, তাহলে আমার গভর্নমেন্ট এইটা যদি প্রসিডিং অ্যান্ড প্রসিডিং করে, যদি মন্ত্রিসভার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে যদি বলে যে, এইটা করতে হবে-শুধু বিএনপির জন্য নয়, অল ওভার বাংলাদেশের ২০ কোটি মানুষ এই প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে অংশগ্রহণ করে অতি দ্রুত যেন এই কাজটা করতে পারে। তিনি বলেন, মাননীয় মন্ত্রীর কাছে এটা আমার প্রশ্ন যে, তিনি এটা কতদিনে অতিদ্রুত করবেন-সেটাই এখন আমাদের দেখার বিষয়। জাতি এদিকে তাকিয়ে আছে। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় মন্ত্রী, ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে? জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার যেভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, বর্তমান সরকার সেভাবে কাজ করার সুযোগ পায়নি। কারণ বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আইন-কানুন ও নিয়মের মধ্য দিয়ে কাজ করতে হয়। ডিজিটাল ম্যাপ দেখুন

তিনি বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট তাৎক্ষণিকভাবে যেসব সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে কিন্তু আমাদের দেশের যে জেনারেল রুলস, সংবিধান থেকে শুরু করে বিভিন্ন আইন-সেগুলো কিন্তু তারা অনুসরণ অথবা মান্য করার জন্য বাধ্য ছিল না। এটা ছিল একটা সাময়িক ব্যবস্থা। এটা ছিল একটা বাস্তবতা। আইনমন্ত্রী বলেন, আজকে আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু আমরা এই পার্লামেন্টের শক্তিতে বিশ্বাসী, যারা আইন প্রণয়ন করে থাকে, সেই কারণে আমরা কিন্তু প্রত্যেকটি কাজ আইন-কানুনের ভিতর দিয়ে করে থাকি। সংসদ সদস্যের অভিযোগ স্বীকার করে তিনি বলেন, ভালো কাজ করতে গেলে অনেক সময় একটু সময় লাগে। আইন অনুসরণ করতে হয়, নিয়ম-কানুনের ভিতর দিয়ে যেতে হয়। তাড়াহুড়ো করে আমরা যদি কোনও আইনের ব্যত্যয় করি, তাহলে কিন্তু আমরা এই দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকব।

তবে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসংগত। তিনি বলেন, কর্মসংস্থান শুধু টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়। দেশের সার্বিক অর্থনীতি এবং সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার


আপডেট: ৮:১০:৪৯, ৩০ আগস্ট ২০২৬, রবি বার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

 

চলতি আগস্ট মাসের ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। আর চলতি বছরে একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৬ কোটি ৭০ লাখ ডলার।

ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে


আপডেট: ৮:০৪:০৯, ৩০ আগস্ট ২০২৬, রবি বার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

জনপ্রিয় রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’ এর পরবর্তী পর্বে টম ক্রুজের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। বিনোদনভিত্তিক মাধ্যম ভ্যারাইটি খবরটি নিশ্চিত করেছে। প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-র দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর, ২০২৮ সালের ২ জুন ছবিটির সিক্যুয়েল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটিতে টম ক্রুজ লড়াকু ড্রাইভার কোল ট্রিকলের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে এক রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। শনিবার টম ক্রুজ একটি নাসকার ট্র্যাকে হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবির মাধ্যমে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন।

জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত এই সিক্যুয়েলটি বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে এবং কেবল প্রেক্ষাগৃহে ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।

‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ক্রুজের এটিই প্রথম বড় কাজ। এ ছাড়া তিনি নতুন ‘টপ গান’ এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, ২০২৬ সালে অ্যান হ্যাথাওয়ে একাধিক বড় প্রজেক্টে অভিনয় করছেন। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’সহ বেশ কয়েকটি সিনেমার পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু করেছেন।

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু


আপডেট: ৭:৫৮:০০, ৩০ আগস্ট ২০২৬, রবি বার
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৬৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৬৭ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৩৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫১। এই সময়ে ১ হাজার ৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ শিশু ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা


আপডেট: ৭:৪৩:৫৭, ৩০ আগস্ট ২০২৬, রবি বার
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা

 

 ম্মত সিলেটের ব্যবসায়ীরা

 এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

গ২৭ আগস্ট  সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের** সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) ও সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মেট্রোপলিটন এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করা, সন্ধ্যা ৭টার পর সকল ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখা  নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন ও পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যুৎ সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের এই সাময়িক সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করবেন বলেও জানান তারা।

উল্লেখ্য, গত ১২ আগস্ট থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য এসএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্দেশনা সত্ত্বেও কিছু কিছু ব্যবসায়ী এখনও রাত ৮টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন।

বৈঠকে জানানো হয়, আগামী রোববার থেকে কেউ সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং এ কারণে কোনো আইনি সমস্যার সম্মুখীন হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বহন করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ


আপডেট: ৭:১৫:৪০, ২৭ আগস্ট ২০২৬, বৃহঃ বার
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

 

 

 

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে এসএমপি’র নির্দেশনা, ব্যবসায়ীদের বিধিবিধান মেনে চলার আহ্বান

সিলেট প্রতিনিধি:
সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর পক্ষ থেকে গত ১২ আগস্ট ২০২৬ ইং তারিখ থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমপির নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এসএমসিসিআই-এর পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার সকল ব্যবসায়ীকে সরকারের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

চেম্বার কর্তৃপক্ষ ব্যবসায়ীদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানিয়েছে।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন


আপডেট: ১:৩৪:০৯, ২১ আগস্ট ২০২৬, শুক্র বার
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

 

 

Oplus_16908288

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। ফলাফল ঘোষণার পর তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

অভিনন্দন বার্তায় আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দেশের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজমল বক্ত চৌধুরী সাদেকের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক রয়েছে। বিএনপির মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে আসার সময় তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময়ও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আজমল বক্ত চৌধুরী সাদেক।

সিলেট মহানগর বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে আজমল বক্ত চৌধুরী সাদেককে। সিলেট রেজিস্ট্রারি মাঠে তৎকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলীয় জোটের আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। ওই সভা পরিচালনার দায়িত্বে ছিলেন তৎকালীন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের স্মৃতিচারণ করে আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত নির্বিশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করে বলেন, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দেশের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!


আপডেট: ৭:৩১:৪৭, ১৫ আগস্ট ২০২৬, শনি বার
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

 

Oplus_16908288

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিনের গ্রাম্য আধিপত্য বিস্তার ও প্রবাসীর বাড়িতে হামলা-গোলাগুলির আলোচিত মামলায় জরিফ হোসেন আছাঁন খাঁ নামের এক ব্যক্তিকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৪ আগস্ট ) রাত আনুমানিক ১০টার দিকে উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ওসমানীনগর থানা পুলিশের যৌথ আভিযানিক দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছিল। এই বৈরিতার জের ধরে এলাকায় একাধিকবার সশস্ত্র হামলা, ঘরবাড়ি ভাঙচুর, প্রকাশ্য অবৈধ অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের মতো চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান।

সর্বশেষ গত ২১ জুলাই একই গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন এবং ওয়াহিদুর হোসেনের বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও গোলাগুলি বর্ষণ করে। ঐ সহিংস ঘটনায় দায়েরকৃত ফৌজদারি মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন এই জরিফ হোসেন আছাঁন খাঁ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, গ্রেফতারকৃত আছাঁন খাঁকে শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ


আপডেট: ১১:৪৬:০৮, ০৮ আগস্ট ২০২৬, শনি বার
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ

 

 

সিলেটে ফুড ডেলিভারি অর্ডারকে কেন্দ্র করে কয়েকটি রেস্টুরেন্টে গ্রাহকের অসদাচরণ ও টাকা ফেরতের দাবিকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কিছু ব্যক্তি অনলাইনে বিশেষ করে ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করে খাবার গ্রহণের পর সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবারের অভিযোগ তুলে টাকা ফেরত দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা রেস্টুরেন্টে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন বলেও অভিযোগ রয়েছে।

গতকাল সিলেটের মেহমান রেস্টুরেন্টে এমন একটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, একজন কাস্টমার ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করার পর খাবার নিয়ে রেস্টুরেন্টে এসে টাকা ফেরত দাবি করেন। বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তার আচরণকে অনেকটা চাঁদাবাজির মতো চাপ প্রয়োগের সঙ্গে তুলনা করেন সংশ্লিষ্টরা।

রেস্টুরেন্টের কর্মকর্তাদের বক্তব্য, খাবারের অর্ডারটি যেহেতু ফুডপান্ডার মাধ্যমে করা হয়েছে, খাবার নিয়ে কোনো অভিযোগ থাকলে ফুডপান্ডার নির্ধারিত অভিযোগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা। রেস্টুরেন্টে এসে জোর করে টাকা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই।

এদিকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একই ধরনের অভিযোগ নিয়ে সিলেটের আরও কয়েকটি রেস্টুরেন্টে আলোচনা রয়েছে। রাজবাড়ী রেস্টুরেন্টের এক ব্যক্তি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি গ্রুপ থাকতে পারে, যারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে একই ধরনের পরিস্থিতি তৈরি করে।

অন্যদিকে পানসী রেস্টুরেন্টের একজন সংশ্লিষ্ট ব্যক্তি জানান, তাদের রেস্টুরেন্টেও অতীতে এ ধরনের ঘটনার অভিজ্ঞতা হয়েছে। তার দাবি, বিষয়টি নিয়ে তারা একসময় হয়রানির শিকার হয়েছেন এবং বর্তমানে ওই ধরনের ব্যক্তিরা তাদের রেস্টুরেন্টে আর আসে না।

অভিযোগ রয়েছে, এসব ব্যক্তি কখনো নিজেদের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হিসেবে পরিচয় দেন। তবে এসব পরিচয়ের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সংশ্লিষ্টদের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা।

এদিকে ফুড ডেলিভারি সংশ্লিষ্ট একজন রাইডারের সঙ্গে কথা বললে তিনি জানান, খাবারে সমস্যা থাকলে গ্রাহক ফুডপান্ডার কাছে অভিযোগ করতে পারেন এবং নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিষয়টি সমাধান করার কথা। গ্রাহক কেন সরাসরি রেস্টুরেন্টে গিয়ে টাকা দাবি করবেন—এ বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে।

রেস্টুরেন্ট মালিক পক্ষের বক্তব্য, খাবার নিয়ে প্রকৃত অভিযোগ থাকলে অবশ্যই তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে সমাধান করা উচিত। কিন্তু খাবার গ্রহণের পর রেস্টুরেন্টে এসে ভয়ভীতি, চাপ সৃষ্টি কিংবা সংগঠনের পরিচয় ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মেহমান রেস্টুরেন্টের মালিক পক্ষ বলছে, ভবিষ্যতে এ ধরনের আচরণ বা জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা হলে তারা বিষয়টি আর শুধু ব্যবসায়িকভাবে সমাধানের চেষ্টা না করে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ব্যবসায়ীদের মতে, অনলাইন ফুড ডেলিভারি ব্যবস্থায় গ্রাহক, রেস্টুরেন্ট ও ডেলিভারি প্ল্যাটফর্ম—তিন পক্ষের জন্যই সুস্পষ্ট অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা থাকা জরুরি। কোনো অভিযোগ থাকলে নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধান না করে সরাসরি রেস্টুরেন্টে গিয়ে চাপ সৃষ্টি করলে এতে শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো ফুড ব্যবসা খাতের নিরাপত্তা ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে এ ধরনের অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২


আপডেট: ১০:৩১:৪৫, ০৭ আগস্ট ২০২৬, শুক্র বার
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এবং চুরি হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের বাগারপার এলাকার আনছার আলী (২৮) ও মো. নুরুল হক ওরফে হক (২৮)।

এসএমপির তথ্য অনুযায়ী, রাত পৌনে ২টার দিকে কোতোয়ালী মডেল থানার একটি দল বাগারপার এলাকায় অভিযান চালিয়ে আনছার আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা (রেজি. নং সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চুরি হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে আনছার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বাগারপার এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল হক ওরফে হককে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গত ৩০ জুলাই সকালে মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়া ঘাটের পথে সুরমা আবাসিক এলাকার সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে ৩ লাখ টাকা চুরির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়। ওই মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪


আপডেট: ১০:২৪:৪৪, ০৭ আগস্ট ২০২৬, শুক্র বার
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আহতদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, তবে বাকিদের অবস্থা স্থিতিশীল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওভারটেক করতে গিয়ে একটি বাস বিপরীত লেনে চলে আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্যাশক্যাম ফুটেজেও দুর্ঘটনার আগের মুহূর্তের দৃশ্য দেখা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

 

সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা


আপডেট: ১০:১২:০৭, ০৫ আগস্ট ২০২৬, বুধ বার
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা

 

Oplus_16908288

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয়
ঐক্যকে সুসংহত করার বিকল্প নেই

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বিশিষ্ট চিকিৎসক ও এনডিএফ সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ড. হোসাইন আহমদ, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সিলেটের রাজপথের সম্মুখসারির জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা শরীফ মাহমুদ।
সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল।

বক্তব্য রাখেন, সাংবাদিক ও লেখক কবি মুহিত চৌধুরী, এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।

উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমদ, সিন্টু রঞ্জন চন্দ, মুনশী ইকবাল, সিলেট ভয়েস ডটকম এর প্রকাশক সেলিনা চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুবর্না হামিদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, সাংবাদিক মুহিবুর মিসলু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান কোনভাবেই খাটো করে দেখা যাবেনা। গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্ধ সংঘাত বাধিয়ে ফ্যাসিস্টদের ফায়দা নেয়ার সুযোগ বন্ধ করতে হবে। বিএনপি সরকারে আছে ৬ মাস হলো। আমরা এখনই প্রাপ্তি নিয়ে হতাশ হতে চাইনা। আমরা প্রত্যাশা রাখছি সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করবে। কিন্তু সরকারে সদিচছা থাকলেও প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে জাতির প্রত্যাশা পূরণে নানা বাঁধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আরো সতর্ক থাকতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিচ্ছিন্ন ঘটনা কিংবা ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এটি দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী আন্দোলনের ফসল। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব মিলাতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যাওয়ার ৬ মাস চলছে। কাঙ্খিত পরিবর্তনে জন্য অপেক্ষা করতে হবে। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কিন্তু নির্বাচিত সরকারকে ব্যর্থ করলে পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে আরও ৪০ বছরেও সরানো যাবেনা।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ট অর্জন, আমরা জুলাইকে ভুলবোনা, জুলাইকে মুছে দিতে দিবোনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় ঐক্যের সার্থে জামায়াত যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। কিন্তু ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরাতে কিছুটা সময়ের প্রয়োজন। সাংবাদিক তুরাবসহ জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকার নিশ্চিত করবে। এজন্য জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে।

সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সুহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বিচার দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে বলে আমাদের প্রত্যাশা। তবে গণঅভ্যুত্থান শক্তিদের মাঝে বিভক্তি ও সংঘাত জাতির প্রাপ্তিকে ধুলিস্মাৎ করে দিতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে।

মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা


আপডেট: ৬:৪০:৫৫, ০২ আগস্ট ২০২৬, রবি বার
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা

Oplus_16908288

 

পবিত্র মক্কা নগরীতে সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাহেবকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী  নজরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন এবং মেহমান রেস্টুরেন্টের এমডি শাহেদ আহমদ ও লন্ডন প্রবাসী সুহান ইসলাম।

আল্লাহ তাআলা সকলের ওমরাহ কবুল করুন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন। আমীন

শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ


আপডেট: ৮:১৭:৫৭, ৩০ জুলাই ২০২৬, বৃহঃ বার
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ

 

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব আমাদের সহকর্মী। মহান রব যেন তার শাহাদাতকে কবুল করেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক। আমাদের সর্বোচ্চ চাওয়া এটাই।
সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই। কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাইনা।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২ নং ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড়ভাই আবুল আহসান মোঃ আজরফ জাবুর।
বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমিন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের ব্যুরো চীফ শফিক আহমদ শফি, দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ


আপডেট: ১০:৩২:১৭, ২৮ জুলাই ২০২৬, মঙ্গল বার
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

 

 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সংগঠনের উদ্যোগে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নগরীর সুবিদবাজার আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে, ৩২ নম্বর ওয়ার্ড, সিলেট সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক, সুধীজন ও সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত উপস্থিতি ও অংশগ্রহণ এই মহৎ উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে বলে মনে করেন সংগঠনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল এবং সদস্য সচিব ফয়সাল আমীন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত


আপডেট: ১১:০৬:০৭, ২১ অক্টোবর ২০২৫, মঙ্গল বার
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

 

আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়,কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহুর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেছেন।

২০ শে অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় কেন্ট শহরের স্থানীয় সেন্টারে সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

সংগঠন কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনারপার্টিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই,
বিশেষ অতিথি ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, তাজুল ইসলাম, রেজাউল করিম সিপার, শাহ শাফি , আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল,মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী,ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী, সহ কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্ট রিজিওনাল নতুন কমিটিতে মুক্তার আলীকে চেয়ারপার্সন , তাহামুল হোসেন লিটনকে
জেনারেল সেক্রেটারী, আব্দুল আহাদকে
ট্রেজারার, ও কবি নুরজাহান শিল্পীকে
উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়েছে।

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত


আপডেট: ৪:০৬:০০, ২১ সেপ্টেম্বর ২০২৫, রবি বার
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

 

 

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন-ও সিলেট গার্ডেন সিটি ক্লাব এর উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এর হলে এক জমকালো যৌথ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সভার সূচনা হয়। এরপর দুই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্টগণ যৌথভাবে সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর পিডিজি আতাউর রহমান পীর (PHF, MC)। তিনি তার বক্তব্যে বলেন, মানবকল্যাণে কাজ করা রোটারির মূল দর্শন। প্রত্যেক সদস্য যদি নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করেন তবে সমাজে বাস্তব পরিবর্তন সম্ভব। তরুণ প্রজন্মকে রোটারির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি সকল রোটারিয়ানকে আরও সংগঠিতভাবে কাজ করার পরামর্শ দেন।
সভায় বক্তারা বলেন, রোটারি ক্লাবের প্রতিটি কাজ মানবতার কল্যাণে। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের প্রধান দায়িত্ব। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ক্ষেত্রে রোটারি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উপস্থিত সদস্যদের মানবসেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ সময় রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি এবং রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন—দুই ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স ২০২৫-২৬ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট গার্ডেন সিটি ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন মোঃ সাইফুল আলম, পিপি মোঃ তুফাইল আহমেদ, মোঃ আব্দুর রশিদ, অ্যাডভোকেট মোঃ সোহেল মিয়া, সাঈদ গোলাম রহমান, সালাহ উদ্দিন আজিজ, পিপি মোঃ নাজমুল ইসলাম, রঞ্জিত কুমার রায়, রতন দে, আব্দুল জলিল মুল্লিক, ইঞ্জিনিয়ার মোঃ সোহেল মাহমুদ চৌধুরী, নিধু ভূষণ দাস, ওলিউর রহমান, এনাম আহমদ, ফয়জুল হক রানা, আনোয়ার হোসেন, জালাল উদ্দীন, মোহাম্মদ ঈসা তালুকদার, খলিলুর রহমান, নুরুল ইসলাম, লিয়াকত আলী, কয়েছ আহমেদ চৌধুরী ও খিজির আহমদ।

অন্যদিকে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন-এর বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী (PHF), সেক্রেটারি মিয়া মো. রুস্তম, পিপি প্রফেসর মো. সাখাওয়াত হোসেন (PHF), পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, পিপি শাহ জামাল আহমদ (PHF), পিপি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী (PHF, MC), পিপি প্রফেসর মোহাম্মদ জাকির আলী (RFSM), পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হাফিজ (PHF), মো. আবুল কালাম, মো. ফারুক আহমেদ (RFSM), মো. আমিনুল ইসলাম, মাহবুব আলম লস্কর, রঞ্জিত দেবনাথ, ফজল আহমেদ সাগর, আয়েশা মনি, জামিল মিয়া, ফাতেমা বেগম ও আনোয়ার হোসেন।
সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যৌথ উদ্যোগে আরও কার্যকর কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে দুই ক্লাবের সদস্যরা মতবিনিময় করেন এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেট অঞ্চলে রোটারি ক্লাবসমূহ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজ উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে অবদান রেখে আসছে। এবারের যৌথ সভা সেই অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। বক্তাদের বক্তব্য ও সদস্যদের প্রতিশ্রুতি ইঙ্গিত দিয়েছে—আগামী দিনে সমাজসেবায় রোটারিয়ানদের অবদান আরও বিস্তৃত ও কার্যকর হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়


আপডেট: ৬:২৭:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধ বার
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময় ।

 

১৬ সেপ্টেম্বর  মঙ্গলবার সন্ধ্যা  শাহজালাল উপশহরস্থ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের ৬ষ্ট তলার সভাকক্ষে জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভার শুরুতে এসএমসিসিআই এর সভাপতি জনাব খায়রুল হোসেন এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এবং নবনিযুক্ত পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেটমেট্রোপলিটন পুলিশ, সিলেট কে এসএমসিসিআই এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মতবিনিময় সভার সভাপতি  আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্য ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় এসএমসিসিআই এর সভাপতি  খায়রুল হোসেন,১ম সহ সভাপতি  মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি জনাব আলীমুছ ছাদাত চৌধুরী ও কোষাধ্যক্ষ  মোঃ জহির হোসেন বলেন, আমরা ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চাই। ব্যবসায়ীরা ভ্যাট ও ট্র্যাক্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে।

সিলেটের আইনশৃ:খলার উন্নয়নে ও ফুটপাত হকার মুক্ত রাখতে নবনিযুক্ত পুলিশ কমিশানকে আহবান জানান। সভায় এসএমসিসিআই এর বক্তারা সিলেটে কিশোর গ্যাং অপতৎপরতা রোধ এবং শহরে যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবী জানান।

নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটের আইন শৃ:খলার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি সবার সহযোগীতা কামনা করেন। সভায় এসএমসিসিআই পক্ষে বক্তব্য রাখেন সভাপতি  খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলুমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন।

মতসভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন, মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন),  মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা, মোঃ তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ- পুলিশ কমিশনার ( নগর বিশেষ শাখা)।

রাখী রানী দাস, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক), এস,এম, পি, সিলেট, মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিসি ট্রাফিক, এসএমপি, সিলেট, জনাব মোঃ শাহরিয়ার আলম, ডিসি(দক্ষিণ), মোঃ মুহিবুর রহমান, স্টাফ অফিসার, সহকারী পুলিশ কমিশনার, শেখ শরীফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) প্রমুখ।

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত


আপডেট: ৭:০৬:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোম বার
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ প্রান্তিক জনগোষ্ঠী ও হিজড়া সহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্য ও মৌলিক সেবা নিশ্চিত করতে হলে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেল হোটেল সুপ্রিমে আয়োজিত এক সংলাপে এ কথা বলেন প্রধান অতিথি সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (Bandhu Social Welfare Society) এর আয়োজনে এবং নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) এর সহায়তায় অনুষ্ঠিত এ সংলাপের শিরোনাম ছিল—
স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ: সেবাপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে স্থানীয় উদ্যোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ

মহিলা অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার

, সমাজসেবা অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিক

সিলেটের সিনিয়র সহকারী বিচারক ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা – বিশ্বেশ্বর সিংহ
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
সিলেট ইসলামিক ফাউণ্ডেশন এর সহকারী পরিচালক।
বিশেষ অতিথি, ড. মোঃ মাহমুদুল হাসান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ।
এবং বিভিন্ন GO,NGO প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বন্ধু’র ম্যানেজার (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড এইচআর) মোশিউর রহমান নাগরিকতা সিইএফ-ফান্ডেড প্রকল্পের অগ্রগতি এবং গ্যাপ অ্যানালাইসিস উপস্থাপন করেন বন্ধু’র প্রকল্প কর্মকর্তা ওয়াচাকুরুনি খান আকাশ।

আলোচনায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের সংলাপ ও অংশগ্রহণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন হিজড়া যুব কল্যাণ সংস্থা সিলেট’র সভাপতি সুক্তা।