logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. স্ক্রলিং

স্রোতহীন মন্থর খোয়াই নদী

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৩:০৫:৫১,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২০ | সংবাদটি ১৫১১ বার পঠিত

আব্দুর রাজ্জাক রাজুঃ একসময় ‌খরস্রোতা বলে যে নদীর পরিচিতি ছিল আজ সে স্রোতহীন। ঘোলা পানি বয়ে নিয়ে যাচ্ছে নীরবে।
ধীর ও শান্তভাবে প্রবাহিত এই নদীর নাম খোয়াই। দেশের পূর্বাঞ্চলীয় আন্তঃসীমান্ত নদী এটি। বাংলাদেশ ও ভারতের সেতুবন্ধন হয়ে বহুকাল ধরে প্রবাহিত এই নদীর উৎপত্তিস্থল ত্রিপুরার আঠারোপুড়া পাহাড়ে।

একেকটি নদী মানুষ ও জনপদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ায়।

শুধু তা-ই নয়; জীবনধারণের অবলম্বনও হয়ে ওঠে নদী। খোয়াই হবিগঞ্জ জেলার পূর্বপ্রান্ত হয়ে মেঘনায় গিয়ে মিলেছে।
শৈশব থেকে দেখে আসা প্রিয় নদীর প্রসঙ্গ টেনে কথা বলতে গিয়ে চান মিয়ার মুখে আক্ষেপ ঝরে পড়ে। তিনি থাকেন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে। ওই গ্রামের উপর দিয়েই নদীটি প্রবাহিত।

চান মিয়া বলেন, নদী আর আগের মতো নাই রে বাবা! শৈশবে আমরা কত সাঁতার কাটছি এই নদীর বুকে। কত মাছ ধরেছি সবাই মিলে। হায়রে দিন, কই গেল সব!

কণ্ঠ ভারী হয়ে এলেও তিনি বলতে থাকেন, নদীটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আগের মতো মাছও পাওয়া যায় না এখন আর।
একই গ্রামের বাসিন্দা আবদুল মালেক মাস্টার ও খোয়াই নদীর স্মৃতিচারণ করে বলেন, আমাদের স্মৃতির সঙ্গে মিলে আছে এই খোয়াই। পাহাড় থেকে মহালদাররা বাঁশ কেটে হাজার হাজার বাঁশ নিয়ে আসতো নদীর উপর দিয়ে। এখন সেই দৃশ্য চোখেই পড়ে না।
নদীর বিভিন্ন ঘাট থেকে প্রতিদিন অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বনগাঁও গ্রামের আরেক বাসিন্দা মো. আব্দুল আহাদ জানান, পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পলিমাটির স্তূপ জমে যায় দু’পাশে। সেই পলিমাটি ফসলের উর্বরতা বাড়ায়।
পানির সাথে স্রোতের গভীর সম্পর্ক রয়েছে। খোয়াই নদীতে পানি কম বলে স্রোতও কম। পানি কমে যাওয়ার কারণ সম্পর্কে ‘খোয়াই রিভার ওয়াটারকিপার’ এবং হবিগঞ্জ জেলার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পানি কম থাকার অন্যতম কারণ দুটি। এক. নদী দূষণ অর্থাৎ নদীতে অবৈধ ও অপরিকল্পিতভাবে ক্রমগত বালু উত্তোলন। দুই. নদীটির উৎপত্তিস্থল অর্থাৎ ভারত থেকে এই নদীর পানির উপর বাঁধ নির্মাণ করে নদীর পানির ওপর নিয়ন্ত্রণ আরোপ।

এই গবেষক আরও বলেন, খোয়াই নদী এক সময় হবিগঞ্জ শহরের উপর দিয়ে প্রবাহিত ছিল। ৭০’র দশকের শেষে অনাকাঙ্ক্ষিত বন্যার হাত থেকে রক্ষা করার জন্য নদীটিকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ‘লুককাটিং’ (নদীর আঁকাবাঁকা গতিপথ সোজা করা) করে শহর থেকে কিছু দূরে সরিয়ে দেওয়া হয়। ’
দুপুরের তীব্র রোদে নদীপাড়ের দিকে নেমে যেতেই চোখে পড়ে শিশুরা আপন মনে আপন আড্ডা জমিয়ে তুলেছে। কেউ নেমে পড়েছে জলকেলিতে। নদীর দিকে তাকালেই জীবন‍ানন্দ দাশ ফিরে আসেন যেন। ফিরে আসে তার বিখ্যাত কবিতা ‘নদী’।
‘রাইসর্ষের খেত সকালে উজ্জ্বল হলো- দুপুরে বিবর্ণ হয়ে গেল
তারি পাশে নদী;
তুমি কোন কথা কও। ’
নদী যে পথ দিয়ে বয় সেখানে মানুষ ও জনপদের আশীর্বাদ ছড়িয়ে পড়ে। অল্প দূরে জাল দিয়ে মাছধরার দৃশ্যও চোখে এলো। মাছের আশায় চলছে বিরামহীন জাল-সাধনা। কিন্তু বর্তমানের খোয়াই নদীতে নেই আগের সেই স্রোত, সঙ্গে হারিয়ে গেছে এর মৎস্যভাণ্ডার!

স্ক্রলিং এর আরও খবর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top