বালাগঞ্জে মাছ ধরতে গিয়ে এক কিশোরের মৃত্যু!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৪৫,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে মাছ ধরতে গিয়ে সাকিল আহমদ (১৩) নামের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সাকিল বালাগঞ্জ উলজেলার সদর ইউনিয়নের বড়চর ইলাশপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছ গত১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক নয়টায় সাকিল বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যায় দুপুর হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর পাশের খালে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। সাথে সাথে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় অনেকের ধারনা সাপের কামড়ে মৃত্যু হতে পারে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন বিষয়টি সত্য তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তবে এটি হত্যা নাকি অন্যকিছু সুরতহাল রিপোর্ট ছাড়া বলা যাবেনা।









