মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৫৫,অপরাহ্ন ০২ আগস্ট ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
পবিত্র মক্কা নগরীতে সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাহেবকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন এবং মেহমান রেস্টুরেন্টের এমডি শাহেদ আহমদ ও লন্ডন প্রবাসী সুহান ইসলাম।
আল্লাহ তাআলা সকলের ওমরাহ কবুল করুন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন। আমীন








