মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৪:০৯,অপরাহ্ন ২১ আগস্ট ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। ফলাফল ঘোষণার পর তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
অভিনন্দন বার্তায় আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দেশের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজমল বক্ত চৌধুরী সাদেকের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক রয়েছে। বিএনপির মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে আসার সময় তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময়ও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আজমল বক্ত চৌধুরী সাদেক।
সিলেট মহানগর বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে আজমল বক্ত চৌধুরী সাদেককে। সিলেট রেজিস্ট্রারি মাঠে তৎকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলীয় জোটের আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। ওই সভা পরিচালনার দায়িত্বে ছিলেন তৎকালীন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের স্মৃতিচারণ করে আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত নির্বিশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করে বলেন, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দেশের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








