সরকারী অগ্রগামী বালিকা বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রম
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:১৯,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । এরই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সকালে নগরীর তাঁতী পাড়ায় সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা জেবুন্নেছা হকের বাস ভবনে ৭ম শ্রেণির ছাত্রীরা দল নেতা মারজানা হান্নার নেতৃত্বে অংশ নেয়।
এসময় সৈয়দা জেবুন্নেছা হক মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। মহান মুক্তিযুদ্ধের ৯ মাসের সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে ও মা বোনের ইজ্জত রক্ষা করতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের অবদান ও ঋণ কখনো শোধ হবার নয়।
তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে। ৩০লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
দেশ স্বাধীন হয়েছে বলেই শেখ হাসিনা আমারমত সাধারণ একজন নারীকে ২বার সংসদ সদস্য করেছেন। বেগম রোকেয়া পদক দিয়ে সম্মাণিত করেছেন। মানুষের ভালবাসায় ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছে। তার স্বামী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক মুক্তিযুদ্ধে অংশ নেয়ায় তার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন ট্রাজেডি,তিনি মুক্তিযোদ্ধাদের কিভাবে সহযোগিতা করেছেন তারও বর্ণনা তুলে ধরেন। এ সময় ছাত্রীরা ও শিক্ষকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এই কার্যক্রমে অংশ নেন-সহকারী শিক্ষক কোহেলী রাণী রায় ও সুপ্রতিম রায়সহ শিক্ষার্থী ও শিক্ষকৃন্দ।









