সিকৃবির কৃষি অনুষদের ডিন হওয়ায় প্রফেসর ড. মো. রুহুল আমিনকে সিলেটস্থ রংপুর বিভাগের সংবর্ধনা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:০৪:৪৫,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
রংপুর বিভাগের কৃতি সন্তান প্রফেসর ড. মো. রুহুল আমিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন নিযুক্ত হওয়ায় সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা জানানো হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় কলেজ ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান রংপুর বিভাগীয় সমিতির নেতৃবৃন্দ। এসময় সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় নব নিযুক্ত ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন- সামাজিক কর্মকান্ডে রংপুর বিভাগীয় সমিতিকে আরো সামনের দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির উপদেষ্টা প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, উপ-পরিচালক মো. মাকসুদুর রহমান, সেকশন অফিসার সাইফুল ইসলাম, রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ও জেলা পরিষদ নাজির এম. এ. সাত্তার, সমিতির সাবেক সভাপতি সাংবাদিক মামুন হাসান, সিনিয়র সহ সভাপতি সাহারুল মন্ডল, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মো. রবিউল ইসলাম, সদস্য গোলাম রব্বানী, মো. আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাহমুদা ফাইজিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি









