মাদক বিক্রির অর্ধলাখেরও বেশি টাকা ও ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৩৭,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিতসিলেট নগরীতে মাদক বিক্রির অর্ধলাখেরও বেশি টাকা এবং ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯। আটক দুলন মিয়া (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুলনের কাছ থেকে ১৮৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, দুলন মিয়াকে নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।









