মির্জানগর ও মানিকপুর ( মিমা) প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৬:০৮,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯১ বার পঠিত
মির্জানগর ও মানিকপুর ( মিমা) প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের
সম্মানীত সদস্যবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান আজ (২০ সেপ্টেম্বর) জুমআ’বার বাদ আছর -মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয়।
মিমা কার্যকারী পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত গ্রামের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,মিমা প্রবাসী গ্রুপের উপদেষ্টা আব্দুল বাছিত বাবুল সাহেব। বক্তব্য রাখেন প্রবাসী ইমাম উদ্দিন,রাহেল আহমদ,আব্দুস সালাম,খালেদ আহমদ, আরো বক্তব্য রাখেন মিমা কার্যপরিষদ সভাপতি জনাব দুলাল আহমদ ক্যাশিয়ার সহির উদ্দিন,জনাব বাহার উদ্দিন,জনাব রুপা মিয়া প্রমুখ।









