জকিগঞ্জে ইয়াবাসহ আটক ১

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৮:০৬,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিতসিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ৫৭৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় এই অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক আব্দুল আজিজ (৩৪) উপজেলার আকাকল্যাণ গ্রামের সোনাহর আলীর পুত্র।
পুলিশ জানায়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে জকিগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জকিগঞ্জ থানাধীন আকাকল্যাণ গ্রামের আব্দুল আজিজের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ জানান, সীমান্তের ওপার হতে বিক্রির উদ্দেশে তিনি ইয়াবাগুলো নিয়ে এসেছেন।
জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সরকারের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে আটক আজিজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এরপর আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেছেন, জেলার সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।









