ওসমানীনগরে নতুন ইউএনও হিসেবে তাহমিনা আক্তার এর যোগদান

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২২:২৯,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিতওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোছা. তাহমিনা আক্তার তাঁর কর্মস্থলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও মো. আনিছুর রহমানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
বিদায়ী ইউএনও মো. আনিছুর রহমান প্রায় দুই বছর সফলতার সাথে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্য যাচ্ছেন।
ওসমানীনগরের নবাগত ইউএনও মোছা. তাহমিনা আক্তার ৩১তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ২০১৩ সালে প্রথম টাঙ্গাইল জেলা প্রশাসকের অফিসে সহকারী কমিশনার হিসেবে প্রশাসন ক্যাডারে চাকরীতে যোগদান করেন। ২০১৭ সালে সুনামগঞ্জের দিরাইয়ে এসিল্যান্ড হিসেবে কয়েক মাস দায়িত্ব পালন করেন। এরপর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কৃতিত্বের সাথে দীর্ঘ দিন চাকরী করেন। পরবর্তীতে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার অফিসে যোগদান করেন। সর্বশেষ তিনি ইউএনও হিসেবে এই প্রথম ওসমানীনগর উপজেলায় যোগদান করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নবাগত ইউএনও মোছা. তাহমিনা আক্তারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান- উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বিদায়ী ইউএনও মো. আনিছুর রহমান, এসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা।









