দৈনিক সিলেটের ডাক এর সহকারি সার্কুলেশন ম্যানেজার হাজী মো:খলিলুর রহমানের ইন্তেকাল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০২:১৮,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২০৮ বার পঠিতস্টাফ রিপোর্টার: দৈনিক সিলেটের ডাক এর সহকারী সার্কুলেশন ম্যানেজার ও সাবেক পেস্টিং ইনচার্জ ডাক পরিবারের প্রবীন সদস্য হাজী মো: খলিলুর রহমান ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর রাত ৩টায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুর পর মরহুমের লাশ লাউয়াইস্থ বাসায় নিয়ে যাওয়া হয়। পরে তার লাশ তার নিজ জেলা পাটুয়াখালী শহরের পলা তলায় নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার রাতে নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে। দীর্ঘদিন সিলেটের ডাক পত্রিকায় কাজ করার সুবাদে সিলেটের সংবাদপত্র জগতে তিনি একজন পরিচিত মুখ ও প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যুতে ডাক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক মন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী সহকারি সার্কুলেশন ম্যানেজার খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।









