শিশুকে উদ্ধার করে পুলিশ, কোট শিশুকে ছোটমনি নিবাস প্রেরন করে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:২৩:৫৮,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
২৭ আগষ্ট সকালে সিলেট মেট্রোপলিটন এলাকায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ে যাওয়ার পথে ১ম তলার জেনারেটর কক্ষের সামনে ফ্লোরে অভিবাবক বিহীন ৭/৮ দিনের নবজাতক (ছেলে) কান্নাকাটি করছে তখন আশপাশের রুগিরা পুলিশ কে সংবাদ দেয়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রীতা বেগম, ওসমানী পুলিশ বক্সের ইনচার্জ এসআই(নিরস্ত্র) ওমর ফারুক এর সহযোগিতায় শিশুকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত নবজাতকের পিতা মাতা বা দাবীদার না থাকায় কর্তব্যরত নারী পুলিশ সদস্যদের মাধ্যমে যথাযথ সতর্কতার সহিত তাহাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ছোটমনি নিবাস বাগবাড়ী, সিলেট প্রেরণ করা হয়।









