বিশ্বনাথে মাদক পাচারকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৩৭:১৮,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিতসিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে মাদক পাচারকালে আন্তঃবিভাগীয় গাড়ি চোর চক্রের গড ফাদার তবারক আলীর অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ২৬ আগস্ট) বিকেলে ওই দুজনের গাড়ি থেকে আধাকেজি গাঁজা ও অটোরিকশা (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) জব্দ করা হয়।
এ ঘটনায় থানার এসআই দেবাশীষ শর্ম্মা বাদী হয়ে গ্রেপ্তার হওয়া দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং ২৪, তারিখ ২৬.০৮.১৯ইং)। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মাদক ব্যবসায়ী দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী ফয়ছল আহমদ (৩৫) ও পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের মৃত আবদুন নূরের ছেলে সিএনজি চালক গফুর আলী (২২)।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, তাদের ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।









