সিলেটে ফার্মেসির ভিতরে জুয়া, র্যাবের হাতে ৯ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:৫৮:২০,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬৯ বার পঠিতসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে একটি ফার্মেসি থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের অফিসার এএসপি ওবাইন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমানী মেডিকেল কলেজের ১ নং গেইট এর বিপরীতে সিলেট মেডিক্যাল সেন্টার নামক ফার্মেসীর ভিতরের রুমে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ২৫হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- নগরীর কাজল শাহ এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদির (৪৫), একই এলাকার বি ব্লকের ৩৬ নং বাসার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মো. শুভ (৩০), ১৮৪ নং বাসার বাসিন্দা মৃত অমিল মোহন কর এর ছেলে তপু কুমার কর (৩৫), বাতালিয়া এলাকার মৃত আব্দুল লতিফ এর ছেলে মাসুম আহম্মেদ (৪২), দক্ষিন কাজল শাহ এলাকার মৃত জামিনি কর এর ছেলে বিকাশ কর (৪৫), কাজল শাহ এলাকার মৃত ফুলু মোহন দেব এর ছেলে সঞ্জয় দেব (৩০), একই এলাকার মৃত আব্দুর নূর এর ছেলে মো. সেলিম আহমেদ (৫০), বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (২৬), নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে মো. ইজাজুল ইসলাম (২২)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।









