গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৬:৪০,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিতগোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বৈটিকর বাজারের নাইট গার্ড পচা মিয়ার স্ত্রী ছয়লা বেগম (৪৫)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈঠক বাজারে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পচা মিয়ার স্ত্রী ছয়লা বেগম বৈটিকর বাজারে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে আসা রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাথায় প্রচুর রক্তক্ষরণ হলে স্থানীয়রা মহিলাকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকেলে লাশ ময়না তদন্ত ছাড়া বিশেষ অনুমতির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”









