বিশ্বনাথের মেধাবী শিক্ষার্থীদের ‘ইসলামী যুব সংস্থা’ সংবর্ধনা দিয়েছে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৮:০৬,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তেলিকোনার ‘ইসলামী যুব সংস্থা’। সেইসাথে তাদের প্রত্যেককে সস্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেটের পাশাপশি শিক্ষা উপকরণও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালে এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শতাধিক শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘এলাহাবাদ ইসলামিয়া তেলিকোনা আলিম মাদরাসা’ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
তেলিকোনা ‘ইসলামী যুব সংস্থা’র সভাপতি আলহাজ্ব আশিকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের অর্থসম্পাদক আলী আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংগেরকাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, ‘এলাহাবাদ ইসলামিয়া তেলিকোনা আলিম মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন‘এলাহাবাদ ইসলামিয়া তেলিকোনা আলিম মাদরাসা’ আরবি প্রভাষক আ.ফ.ম আহমদ হোসাইন, ইউপি সদস্য আমির উদ্দিন উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুল হুদা, ও শিক্ষক হাফিজ ছালেহ আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবসংস্থার সাধারণ সম্পাদক ছাদিক আহমদ হাসান ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাতি ঘরের সাবেক সভাপতি মাসুদ হাসান প্রমুখ।









