জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বিশ্বনাথের ফাতেমা-তোজ-জোহরা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১০:২৪,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)-২০১৯ হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্বনাথ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ-জোহরা। জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ায় আজ রবিবার (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারীর কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন ফাতেমা-তোজ-জোহরা।
জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ায় বিভাগীর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাছির উদ্দিন খান,বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল চৌধুরী বিশ্বনাথ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফাতেমা-তোজ জোহরা।









