আজ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সিলেট আসছেন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৬:৪২,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আজ মঙ্গলবার সিলেট আসছেন। বেলা ১২টায় তিনি সিলেট এসে পৌঁছাবেন বলে জানা গেছে।
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন শোভন। মাজার জিয়ারত শেষে তিনি সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় মিলিত হবেন।
পরে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। সন্ধ্যার পর সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কেন্দ্রীয় সভাপতির কর্মসূচি সম্পর্কে তিনি কিছু জানেন না।









