নারী ও শিশু ধর্ষণ বন্ধের দাবীতে সিলেটে সিএসআইডি’র মানববন্ধন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:০৪:১২,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিতসেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার ডলি আক্তার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা’র সভাপতি কাজী মহসিন কবির দিদার, রিহ্যাব টেকনিশিয়ান নুরী খাতুন, ফিল্ড অফিসার সুহেল আহমদ, মিষ্টার নূর, মোছাঃ মৌসুমী আক্তার, রাসেল আহমদ প্রমুখ। এছাড়াও সিএসআইডি’র বিপুল সংখ্যক কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবী জানিয়ে বলেন, যে সকল নারী-শিশু ধর্ষিত হয়েছেন, ধর্ষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বক্তারা নারী ও শিশু ধর্ষণ রোধে সিলেট নগরী ও গ্রাম-গঞ্জের সর্বক্ষেত্র মানুষের মধ্যে জনসচেতনতা গড় তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি









