ছাত্রলীগ নেতা রাব্বি’র উদ্যোগে রাধাকোনা ও করচারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন!!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২১:৪৩,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৪২ বার পঠিত
জাগির হোসেন বালাগঞ্জ থেকেঃ রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা যাকারিয়া অাহমদ রাব্বি’র উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।
৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাধাকোনা ও করচারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এই কর্মসূচীতে অংশ নেন রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহেদা বেগম ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা, খুকা, জাহাদ অাহমদ, রাসেদ অাহমদ, সৌরভ অাহমদ ও তাহের অাহমদ সহ প্রমুখ।
বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ধরণের ফলদ, বনজ গাছের চারা রোপন করা হয়।









