বিশ্বনাথের তিন যুবকের সাফল্য

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৪০:৩১,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ রায়হান,সাকিল,জসিম ইতিপূর্বে গ্রামাঞ্চলের ফুটবল খেলার মাঠ ছাড়িয়ে গেছেন। নিজেদের পারফরম্যান্সে দখল করে নিয়েছেন দেশের নামকরা লীগ ও ফুটবল ক্লাবগুলো। তিন তরুণ এবার লীগ ও ক্লাবগুলো মাতিয়ে তুলতে চান। সেরাটি আদায় করে নিতে চান তারা।
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের মাখন মিয়া ছেলে জসিম উদ্দিন (বিদ্যুৎ জসিম) তিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগ ২০১৯ বসুন্ধরা কিংস লীগে স্থান করে নিয়েছেন।
তিনি এবার বসুন্ধরা কিংসের হয়ে লীগে খেলবেন। বসুন্ধরা কিংস বিএফএস অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০১৯ এম কে গ্লাকটিকো সিলেট ক্লাবের স্থান করেছে বিশ্বনাথের মিরেরচর (ইলামেরগাঁও) গ্রামের আব্দুল বারীর ছেলে রায়হান আহমদ ওয়ালটন আন্ডার ১৮ ফুটবল টুর্নামেন্ট ২০১৮-১৯ ঢাকা আবাহনী লিমিটেডে স্থান পেয়েছে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সুড়িরখাল গ্রামের আরশ আলীর পুত্র সাকিল মোহাম্মদ
ভাইয়ের কৃতিত্বে সাকিল মোহাম্মদের ভাই আজিম উদ্দিন রাজন জানান, আবাহনী ক্লাবে ছোট ভাই স্থান করে নেয়ায় সত্যিই আনন্দিত। এ আনন্দ শুধু পরিবারের নয় গোঠা উপজেলাবাসির।
জসিম উদ্দিন (বিদ্যুৎ জসিম) বলেন, চেষ্ঠা করে যাচ্ছি ভাল একটি স্থানে গিয়ে বিশ্বনাথবাসির মুখ উজ্জল করতে। আমার চেষ্ঠা অব্যাহত আছে। চেষ্ঠা করলে একদিন জাতীয় দলে স্থান পাব সেই স্বপ্ন নিয়ে আমি আছি। আমি সবার দোয়া চাই।
রায়হান আহমদের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ভাল অবস্থানে যাওয়ার পেছনে ছিল রায়হানের সাধনা। আশাকরি একদিন সে তার অভিষ্ঠ লক্ষে পৌছবে। এতে তিনি সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বর্ণালী পাল বলেন, তিন তরুণের সাফল্যে আমরা গর্বিত। বিশ্বনাথের তরুণেরা অবশ্য তাদের পারফরমেন্সে জাতীয় দলে স্থান করে নিবে। তাদের জন্য শুভ কামনা।









