বালাগঞ্জে ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:১৭,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী (৩-৫ সেপ্টেম্বর) ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা সহকারী কমিশনার ভুমি) সুমন চন্দ্র দাস, উলজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইউনুস আলী, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবুল কাশেম অফিক, সদস্য তারেক আহমদ প্রমুখ।
মেলায় অংশগ্রহনকারী স্টল ও ফল প্রদর্শনকারী সেরা কৃষক ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা।









