বড়লেখায় ছাত্র মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:১২,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫২ বার পঠিত
বড়লেখায় ছাত্র মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড়লেখা প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় বড়লেখা মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-১৯ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও উপজেলা সেক্রেটারি কামরুল হাসানের যৌথ পরিচালনায়
উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক, সাবেক জেলা সভাপতি এম.এম. আতিকুর রহমান, মুহাম্মদ খায়রুল ইসলাম, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সেক্রেটারি মাও: লুৎফুর রহমান, সাবেক উপজেলা সভাপতি মনসুর আহমদ, মাওলানা আব্দুল করিম, সেলিম উদ্দিন প্রমুখ।









