বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির ফ্রি মেডিক্যাল ক্যাম্প
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৯:১১,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৪ বার পঠিত
দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টশন এর সহযোগিতায় হাড়ের ক্ষয় রোগ পরীক্ষা এবং পরামর্শ ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সেপ্টেম্বর শনিবার সকালে বঙ্গবীর রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রুহেল আলম এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ আলী চেরাগ, সহ সভাপতি মোঃ বাবুল মিয়া, মোঃ রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ যুগ্ম সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন। উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক সালা উদ্দিন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম পান্না, সহ প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আতাউর রহমান, আপ্যায়ন সম্পাদক আতহার আলী, দপ্তর সম্পাদক আলী হোসেন, ধর্ম সম্পাদক মুহিব আলম, সদস্য নুর উদ্দিন, শামীমুর রহমান, মতিউর রহমান, তানভীর আহমদ জুম্মন, আজির হোসেন মিলন প্রমুখ।
আয়োজিত ক্যাম্পে ৫০জন রোগীকে বিনা মুল্যে হাড় ক্ষয় রোগের পরীক্ষা ও পরার্মশ প্রদান করা হয়।









