বিশ্বনাথে দুই বৌদ্ধ যুবকের ইসলাম গ্রহন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:১৯,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৮ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ জামিয়া মাদানিয়া বিশ্বনাথ জামি মসজিদে এসে দুই বৌদ্ধ যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার জুমু’আ পূর্ববর্তি বয়ান শেষে তাদেরকে কালিমায়ে শাহাদাত পড়ান জামিয়ার শায়খুল হাদীস ও মসজিদের খতিব আল্লামা ফজলুর রহমান খান সাহেব বানিয়াচঙ্গী হুজুর ।ইসলাম গ্রহণের পর এই দুই যুবকের নাম রাখা হয়েছে যুবায়ের রহমান ও আব্দুর রহমান। তাদের সাথে এ সময় উপস্থিত ছিলেন তাদের আত্নীয় নও মুসলিম ওমর ফারুক। মুসলমান হওয়ার পর তাদের প্রথম নামাজ ছিলো আজকের জুমু’আ।তাদের ঈমান গ্রহণে মসজিদজুড়ে আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়। কানায় কানায় পূর্ণ বিশালয়তন মসজিদের মুসল্লীদের অনেকেই আবেগাপ্লুত হন। নামাজ শেষে ঈমানী বন্ধনে আসা নতুন দুই ভাইকে বুকে জড়ানোর জান্নাতি পরিবেশ সৃষ্টি মসজিদ আঙ্গিনায়।জামিয়ার প্রিন্সিপাল ও মসজিদের মোতাওয়াল্লী মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী দা.বা.তাদের ঈমান গ্রহণে আনন্দিত হয়ে হেদায়াত দাতা মহান আল্লাহর শুকরিয়া জানান। নও মুসলিম ভাইয়েরা সকলের কাছে দোয়ার আহ্বান করেছেন, আল্লাহ তাদের ঈমান, জান,মালের হেফাজত করুন।









