সিলেটের ফেঞ্চুগঞ্জ টুলবক্সে দুদকের অভিযান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: রবিবার (০৮ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ সেতুর টুলবক্সে অভিযান চালায় সিলেট জেলা দুর্নীতি দমন কমিশন।
প্রায় দুই ঘন্টার তদন্ত শেষে দুদকের সিলেট জেলা সম্বনয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহমেদ সিলেটভিউকে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
অভিযানে দুদক দল টুল বক্সে বৈধতা, টুল আদায়ের হিসাবসহ কর্মরতদের নিয়োগ বৈধতার ব্যাপারে তদন্ত চালান। টুলবক্সের দায়িত্বরত ম্যানেজার শহিদুল ইসলাম বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জবাবে কোন সদুত্তর পায়নি দুদক।
তিনি আরো জানান, এখানে নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রার বুকে টাকার হিসাব সংরক্ষণ করতে ও নির্দিষ্ট টুল রিসিট ব্যবহার করতে। অভিযানে তারা টুলবক্সের সাব টুল বক্সেও তদন্ত চালান।
অভিযানে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা সম্বনয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ।









