বিশ্বনাথ উপজেলা লামাকাজীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতবিনিময়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:৪০,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের উদ্যোগে সোমবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক ডা: বিভাংশু গুন বিভু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, সমর আলী, উপজেলা শাখার সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শহিদ খান আতা, সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া।
বক্তব্য রাখেন যুবলীগ নেতা জামান আহমদ, শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, বায়জিদ আহমদ, মোহাম্মদ আলী মোস্তফা, খালেদ হাসান সেবুল নোমান আহমদ শাহিন, ফয়জুর রহমান, সাইদুল হক, আরজ আলী,।
বক্তারা বলেন বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে, শোষণ আর লুন্ঠনের বিরুদ্ধে আজীবন ছিলেন প্রতিবাদী, বাংলা ও বাঙালীর মুক্তিই ছিলো তার রাজনৈতিক জীবনের একমাত্র প্রতিজ্ঞা, এবং সেটা তিনি সুচারুরোপে করতেও পেরেছিলেন নিজ কর্ম দক্ষতায়। তাই তিনি বঙ্গবন্ধু হয়েই আজীবন বেচে থাকবেন বাংলা ও বাঙালীর মন ও মনণে।
এসময় উপস্থিত ছিলেন আবু জাফর আব্দুল আজিজ, সাব্বির আহমদ, বেলাল, দবির মিয়া, , আব্দুল লতিফ ও লেবু মিয়া এনামুল হক এনাম, প্রমুখ।









