খালেদা জিয়া’র কারামুক্তি ও সুস্থতা কামনা করে যুবদলের দোয়া মাহফিল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:১৯:১২,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৯ বার পঠিতবিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও তার শারীরিক সুস্থতা কমনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সদর দক্ষিণ উপজেলা যুবদল। বুধবার সিলেট ষ্টেশন রোডস্থ ভার্থখলা জামে মসজিদ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। মাহফিলে দীর্ঘদিন থেকে কারান্তরীণ ও গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত কারামুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, তারেক রহমানের সুস্বাস্থ্যের সহিত দীর্ঘায়ু, নিখোঁজ এম. ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ জাতির মুক্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এতে উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ দশটি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি









