বালাগঞ্জ বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৫৮,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভ গত ১১ সেপ্টেম্বর বুধবার বিকালে পশ্চিম বাজারস্থ মদন মোহন মার্কেটে অনুষ্ঠিত হয়। মোঃ জুনেদ মিয়ার সভাপতিত্বে ও কাওছার আহমদ কওছর ও নয়ন তালুকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান,
বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিম,সাবেক চেয়ারম্যান এম মুতিন, বিজন কুমার ধর,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন,সহ-সভাপতি হুসাইন আহমদ, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অফিক।
ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আলী, এনামুল ইসলাম টিপু, তপন কুমার বনিক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুহিন মনসুর, মোঃ শিস মিয়া, রমিজ আলী সহ বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির সদস্য ও ব্যাবসায়ীরা।









