সিলেট জেলা পরিষদের উদ্যোগে জকিগঞ্জে ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৪৯,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩১ বার পঠিত
সিলেট জেলা পরিষদের উদ্যোগে জকিগঞ্জে ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন। বেকার মহিলাদের মধ্যে সিলেট জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। । বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরীর সভাপত্বিতে সাংবাদিক আহমেদুল হক চৌধুরী বেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী। উদ্বোধন করেন, অত্র বিদ্যালয়ের সুনামধন্য অধ্যক্ষ মাজেদ আহমদ চন্ঞল। বিশেষ অতিথিবক্তব্য রাখেন জকিগঞ্জ ঊপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌরমেয়র বীরমুক্তিযোদ্বা খলিলুররহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মুস্তাকিম আলী হায়দার, ৩ নং কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, জেলা পরিষদের কর্মকর্তা, একে এম কামরুজ্জামান মাসুম, লুৎফুররহমান স্কুল এন্ড কলেজের শিক্ষক ছালিক আহমদ চৌধুরী, ইউপি সদস্য রোসনা বেগম রফা, সংবাদকর্মী মেহেদী হেলাল, শিক্ষক আতিক হাসান, সমাজসেবী আনোয়ার হোসেন কামালী প্রমুখ।
( দীর্ঘ একমাস সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণনার্থীদেরকে মেশিন প্রদান করা হবে)









