গোলাপগঞ্জে ব্যারিস্টার তাজ উদ্দিন শাহকে নাগরিক সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০৬:১৭,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৫ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ’কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় আমনিয়া বাজারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য মতিউর রহমান তুহিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।
বক্তব্য রাখেন ইউপি সদস্য লকুছ মিয়া, কামরান আহমদ, আব্দুল গাফফার কুটি, আব্দুল খালিক, নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, খলিলুর রহমান, আমনিয়া বাজার বণিক সমিতির সেক্রেটারি আমিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক খালেদ হোসেন, সুলতান আবু নাসের, ফখরুল ইসলাম শাকিল, ধারাবহর এলাকার তরুণ সমাজসেবক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা নাহিদ জামান, জুয়েল আহমদ, নয়ন মালাকার অপু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ প্রবাসে থেকেও নাড়ির টানে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি তার বিভিন্ন সামাজিক কাজ আরও বেগবান করবেন। প্রবাসীদের সঠিক মূল্যায়ন করলে তারাও জন্মভূমির মানুষের কল্যাণে কাজ করতে আরও উৎসাহবোধ করেন।









