তরুনরাই আগামি দেশ গড়ার কর্ণধা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১২:০৮,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭১ বার পঠিত
সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে
-মুহাম্মদ উসমান গণি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রিয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি বলেন, তরুনরাই আগামি দেশ গড়ার কর্ণধার । আজকের তরুণ প্রজন্মকে দেশ ও জাতির প্রয়োজনকে সামনে রেখে নিজেদের মেধা, মনন ওআদর্শে নিজেকে গঠনের মাধ্যমে এগিয়ে আসতে হবে ।
নিজ নিজ অঙ্গন থেকে সমাজ উন্নয়নে অবদান রাখতে হবে । সমাজ উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ । একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণদের অবদান অনস্বীকার্য ।
তাই আজকের তরুণরা যদি সুনাগরিক হয়ে গড়ে ওঠে তাহলে আগামির বাংলাদেশ হবে একটি সুসংঘটিত সোনার বাংলা । তিনি বলেন, সোনার বাংলা গড়তে সর্বাগ্রে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক সোনার মানুষ তৈরি করতে হবে । গত বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল/ এসএসসি ও আলিম/ এইচএস সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাংগঠনিক আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু , প্রদান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ জলিল , বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জনাব জুয়েল আহমদ ।
উপজেলা সভাপতি এনামুল হক চৌধুরী তাওহীদের সভাপতিত্বে সহ সভাপতি নাসির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রকিবের যৌথ সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহাইমিন ফাহাদ, সাহেদ আহমদ,সহ প্রচার সম্পাদক কামাল উদ্দিন, সিলেট মহানগর শাখার অর্থ সম্পাদক আজাদ হোসাইন,
কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিয এম এ ওয়াহাব, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ আল মামুন, লতিফিয়া ক্বারী সোসাইটি কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদ,
সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক জিয়াব,কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, সহ সভাপতি মহসীন আহমদ, সুহেল আহমদ সাদ্দাম, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাহেদুল ইসলাম, সফাতআলী সিনিয়র ফাযিল মাদরাসা শাখার সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ









