বিশ্বনাথে মরহুম হাজী ইসকন্দর আলী ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচী পালন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:৪৮,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
বিশ্বনাথে মরহুম হাজী ইসকন্দর আলী ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচী পালন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে ‘মরহুম হাজী ইসকন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। ‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে দু’দিন ব্যাপী বৃক্ষ রোপনের মাধ্য দিয়ে এ কর্মসূচীর পালন করা হয়। দু’দিনে বৃক্ষ রোপন কর্মসূচী শেষদিন শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাউলধনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আন্ঠুানিকভাবে বৃক্ষ রোপন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহ আব্দুল রব গৌছ।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন, আনহার আলী,নাসির উদ্দীন,মোঃতাফাজ্জুল হোসেন,আবদুল্লাহ মাসুদ, শফিক আহমদ পিয়ার,
ফাউন্ডেশনের সদস্য শাহ তোফায়েল আহমেদ শাকিল,শাহ আশরাফ মিয়া, শাহ ছায়েদ মিয়া, শাহ আফছার মিয়া, শাহ লোকমান মিয়া, শাহ রায়হান মিয়া, শাহ জুনেদ মিয়া, শাহ আনছার মিয়া, মালিক খান প্রমুখ।









