বিশ্বনাথে সদর ইউয়িনের মাদাই হাওর থেকে কারেন্ট জাল উদ্ধার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৪৮,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউয়িনের মাদাই হাওরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগের প্রক্ষিতে (১৬সেপ্টম্বর) সোমবার দুপুরে সিনিয়র মৎস্য অফিসার কর্মকর্তামোঃসফিকুল ইসলাম নেতৃত্বে ওই হাওরেঅবভিযান চালানো হয়।এসময় জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগ মাদাই হাওরে বিভিন্ন প্রজাতির ৩৩৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। তখন থেকে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরবর্তী ৫ মাস ওই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসেরক্ষেত্র সহকারী জসিম উদ্দিন বাঁচা ও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহব্বায়ক ফজল খান,সংগঠক আসাদুল ইসলাম, কৃষক জাবের আহমদ, সম্রাট আহমদ।









