নগরীর থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:০৩:২৬,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩১৯ বার পঠিতনগরীর আখালিয়ায় আবর্জনা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ২টার দিকে মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, আখালিয়া তপুবন আবাসিক এলাকায় বিজিবি গেইটের বিপরীতে ময়লা-আবর্জনা ফেলার স্থানে স্থানীয়রা অজ্ঞাত নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাফন সম্পন্ন করা হয়।









