বালাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ আর নেই
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১০:৫৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৫১৩ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ রবিবার (২০ ডিসেম্বর) ভোরে বালাগঞ্জ পূর্ববাজারস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে প্রয়াত এই শিক্ষককে শেষ দেখা শ্রদ্ধা জানাতে সকাল ১১ থেকে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র শিক্ষক ও বিপুল সংখ্যক জনতা শেষ জড়ো হন।
পরে একটি এম্বুলেন্স যোগে শেষকৃত্য অনুষ্টানের জন্য তাঁর জন্মস্থান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ব্রাম্মনকরেহা গ্রামে নিয়ে যাওয়া হয়।
মৃত্যুকালে তার বয়ষ হয়েছি ৬১ বছর, তিনি স্ত্রী,২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি ১৯৮৭ সালের ১৫ সেপ্টেম্বর বালাগঞ্জ বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা শেষে ২০২০ সালের ৪ মার্চ অবসরে যান।









