আগামীকাল জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগের ওয়াজ মাহফিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১০:১৭,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার সদরস্থ বৃহৎ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ফিরোজাবাগের ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিল, আগামীকাল
শুক্রবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
সকাল ১০ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর বালাগঞ্জ সিলেটের মুহতামিম ও বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু।
উক্ত দ্বীনি মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতা করবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন (ধনপুরী), শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান(কলুমা), মুফতি মুজিবুর রহমান(চট্টগ্রাম), বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, মুফতি শফিকুর রহমান, মাওলানা আব্দুল হাই (বাহুবল), মাওলানা হুসাইন আহমদ, মুফতি ফজলে হক্ব সহ প্রমুখ।









