বিশ্বনাথে সাহিত্য আড্ডা’র উদ্যোগে স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০২:৫২,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৫৬৩ বার পঠিতবিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ
সাহিত্য সমাজের দর্পন” শ্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ সাহিত্য আড্ডা পরিষদের যাত্রা শুরু। ক্রমধারার পরিপ্রেক্ষিতে ৩য় সংখ্যা ম্যাগাজিন “নিরন্তর শব্দকল্প” উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (২৪ডিসেম্বর), বিশ্বনাথ সিটি ব্যাংক সংলগ্ন খুরশীদ আলী কমপ্লেক্সে, বিকেল ৩ঘটিকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান-এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডা পরিষদের সভাপতি ডাক্তার এম এ সালামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও স্মারক গ্রন্থের সম্পাদক দুলাল আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলকো হোমস প্রাঃ লিঃ সিলেট-এর পরিচালক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন, বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার শাহনুর হোসেন, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহিন আহমেদ রাজু, গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটি বিশ্বনাথের সাধারণ সম্পাদক ডাক্তার হোসেন আহমেদ, রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, সমাজ সেবক আবুল কাশেম, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রফিক আহমদ, দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাহিত্য আড্ডা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ ছাদিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাহিত্য আড্ডা পরিষদের সিনিয়র সহ-সভাপতি জুনাইদ আহমেদ, সহ-সভাপতি তাজ ইউ আহমদ, সাহিত্য সম্পাদক মুহাম্মদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম বিজয়, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল হালিম, অফিস সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দীন, প্রচার সম্পাদক রুহুল আমীন, সহ-অর্থ সম্পাদক এম এ রহমান রুবেল, সহ-সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য এস পি সেবু, আবদুল কাদির, তাহমিনা আক্তার ও আরমান আলী প্রমূখ।









