খেলাফত মজলিস পূর্ব পৈলনপুর ইউনিয়নের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৮:১৭,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪৪৩ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
খেলাফত বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা জানুয়ারি) বাদ মাগরিব ইউনিয়নের স্থানীয় এক মসজিদে এই দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফিজ রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল বাতিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন মছলু,নির্বাহী সদস্য মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা আমির আলী, আব্দুল মালিক, সহ-সেক্রেটারি রুমেল আহমদ, প্রচার সম্পাদক রেফন আহমদ, নির্বাহী সদস্য মাওলানা ময়নুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, রিপন খান, রোমন আহমদ প্রমুখ।
সভায় ইউনিয়ন শাখার কাজকে আরো গতিশীল করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।









