এতিম শিশুদের মধ্যে র্যাবের খাদ্য বিতরণ

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৪২,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩১৭ বার পঠিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ পালন করবে র্যাব-৯। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষনা দেয়া হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
সিলেট নগরীর জামেয়া আরাবিয়া মারকাযুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৩ শতাধিক এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও স্পেশাল কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
এদিকে, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প ও সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও লে. কমান্ডার ফয়সাল অহমেদের ব্যবস্থাপনায় প্রায় ২ শতাধিক এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।









