জামিয়া গহরপুর এর ৬৪তম মাহফিল আগামীকাল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৮:০৩,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩২১ বার পঠিতনিজস্ব প্রতিবেদক:
প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া
গহরপুর বালাগঞ্জ সিলেটের ৬৪তম বার্ষিক ইসলামি সম্মেলন আগামীকাল
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
জামেয়ার সূত্রে জানা গেছে, দিবা-রাত্রির এ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।
জামিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু এলাকাবাসী
পক্ষে উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে বিশেষভাবে ল আমন্ত্রণ জানিয়েছেন।









