দক্ষিণ সুরমা থেকে জুয়ার সরঞ্জামসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৩৬,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩০২ বার পঠিত
দক্ষিণ সুরমা থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ ২ জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমাথানা পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার আব্দুল মোতালিবের ছেলে কবির আহমদ (২৯) ও একই এলাকার আব্দুল মছব্বিরের ছেলে আব্দুর রশিদ কালা (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার এলাকা থেকে আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা ( নং-২০, তারিখ-১৯/০১/২০২১খ্রিঃ ধারা- ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা) রুজু করা হয়েছে।








