খাজাঞ্চির ইসলামপুর টু বন্ধুয়া রাস্তা সংস্করণের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:০৯,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪৬৪ বার পঠিত

বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে অবস্থিত বৃহত্তর ইসলামপুর ও বন্ধুয়া গ্রাম। দুই গ্রামের সেতুবন্ধন হচ্ছে একটি গুরুত্বহীন সরু রাস্তা। যে রাস্তা দিয়ে প্রতিদিন আশপাশের কয়েকটি গ্রামসহ সর্বশ্রেণির মানুষের যাতায়াত। বিশেষ করে জামেয়া কৌড়িয়া ও পূর্ব বন্ধুয়া সরকারি প্রাইমারি স্কুল এবং বিভিন্ন স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষকদের যাতায়াতে মারাত্মক কষ্ট পোহাতে হচ্ছে।
এদিকে রাস্তাটি সংস্করণের আশ্বাস স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারসহ সকলেই সময়োপযোগী দিয়ে থাকেন এলাকাবাসীকে। কিন্তু প্রতি শুকনো মৌসুমে সামান্য মাটি ভরাট হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে জনপ্রতিনিধিসহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। তাদের দাবি নির্দিষ্ট দায়িত্বশীলদের দুয়ারে হাঁটতে হাঁটতে শুধু অঙ্গিকার পাচ্ছেন।
গতকাল শুক্রবার (২৯জানুয়ারী), ইসলামপুর গ্রামের প্রতিটি মসজিদে এ নিয়ে আলোচনা এবং স্থানীয় প্রতিনিধিদের বিশেষ নজর দেয়ার আহবান জানানো হয়। বিশেষ করে সিলেট-২ আসনের সংসদ জনাব মুকাব্বি খান করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন জেনে মুনাজাতও করা হয়, এবং এলাকাবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল মানবতার জন্য (করোনা ভাইরাস হতে মুক্তি) মসজিদে বিশেষ মুনাজাত করা হয়।
ইসলামপুর গ্রামের তরুণ সমাজকর্মী ডাক্তার গিয়াস উদ্দিন সোহাগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দুআ মাহফিলে, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রবাসী হাজী আং শহিদ, হাজী লিয়াকত আলী, জনাব চমক আলী, মোঃ আরুজ আলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।








