ওসমানীনগরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:১৬,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩১৯ বার পঠিতসিলেটের ওসমানীনগর উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামের এক ব্যক্তির মৃত্যুদন্ডে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন। ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী মইনুদ্দিন মঞ্জু উপজেলার দয়ামীর ইউপির হুসেন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।
একাধিক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলার এক পর্যায়ে ঘাতক মইন্নুদ্দিন মঞ্জু তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমের ও পরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার চিৎকার শুনে পরিবার সহ স্থানীয়রা এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মইন্নুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামী করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানীনগর উপজেলার খাসদিওর মীরপাড়ার আফরোজ আলী হত্যার দায়ে আদালত হত্যা মামলার একমাত্র আসামী মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।









