সরকারী ভূমি, ড্রেইন ও সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৯:১৮,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩২৯ বার পঠিত
সিলেট সদর উপজেলার বাদাঘাট সেতুর উত্তর পারে সরকারি ড্রেইন ও সড়কের সিংহভাগ জবর-দখল করে নির্মাণ করা হয়েছে দোকানঘরসহ অবৈধ স্থাপনা। এনিয়ে জনমনে চরম অসন্তেুাষ দেখা দিয়েছে।
জানা যায়, ২ নং হাটখোলা ও ১ নং জালালাবাদ ইউনিয়নবাসির তীব্র বাঁধা-নিষেধ উপেক্ষা করে দুটি ইউনিয়নের মূল প্রবেশপথের সরকারি ড্রেইন ও সড়কের পাশের যাতায়াতের রাস্তা জবর-দখল করে আরসিসি পিলার ও ফাউন্ডেশনের মাধ্যমে একটি দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, সতর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহাব (ওরফে বেড়াতুল্লার) মিয়ার পুত্র আরিফ,মকরম,গিয়াস,সুফান ও জালাল গং ইতোমধ্যে আরসিসি পিলারের ফাউন্ডেশন দিয়ে ১টি ঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেছেন।
কতিপয় প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় সরকারি ড্রেইন ও সড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে চলছে এরূপ ব্যবসা। এনিয়ে যেকোন সময় সংঘর্ষের আশংকাও রয়েছে।
এঘটনার সত্যতা স্বীকার করে এলাকাবাসীর অনেকেই জানান, ক্ষমতার জোরে বাঁধা-নিষেধ উপেক্ষা করে স্থানীয় একাধিক ব্যক্তি ইতোমধ্যে অবৈধভাবে ঘর নির্মাণ কাজের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।









