কৃতিত্বপূর্ণ অবদানে শ্রেষ্ঠ হলেন দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৪৯,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
চলতি বছরের জানুয়ারী মাসে সর্বাধিক সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা তামিল করায় ও সার্বিক কর্মকান্ডে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) স্নেহাশীষ পৈত্য শ্রেষ্ঠ অফিসারের খেতাবে ভূষিত হন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে এসএমপি’র সদরদপ্তরে মাসিক অপরাধ সভায় এসআই স্নেহাশীষ পৈত্য’র হাতে সম্মাননা সনদ তুলে দেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সভাপতিত্বে অনুষ্ঠিতে এ সভায় এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মুহাম্মদ শাদীদ, র্যাব ৯ এর প্রতিনিধি, পি.বি.আই সিলেটের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধি সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা উপর গুরুত্ব আরোপ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বদা তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশের সেবা সমূহ জনগণের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন ।









