গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৩৪,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩১২ বার পঠিতগত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১২ জন আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬৬৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩১ জন। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৫২জন ও মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।









